বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

মাগুরার মানুষকে কিছু দিতে চাই: সাকিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে নেমেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

সোমবার (১৮ই ডিসেম্বর) মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে সাকিবকে নৌকা প্রতীক তুলে দেন। একই সঙ্গে মাগুরার দুটি আসনের বৈধ ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে পছন্দ করবেন, তারই এখানে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। সাধারণ মানুষ ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। যাতে এ দীর্ঘ সময় তাদের হয়ে কাজ করতে পারে। এবার বড় চ্যালেঞ্জ, ভোটকেন্দ্রে ভোটারদের আনা।

আরো পড়ুন: যুব চ্যাম্পিয়নদের ডিনারের দাওয়াত দিলেন পাপন

তিনি আরো বলেন, মাগুরা থেকে আমি এতো কিছু পেয়েছি আর তো পাওয়ার কিছু নেই। এখন মাগুরার মানুষকে যদি আমি কিছু দিতে পারি, সেটাই আমার বেশি ভালো লাগবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সবাই যদি সুযোগ করে দেন, তাহলে আমি মাগুরার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাই আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি আশা করব, সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।

এসকে/ 

সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250