মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মাছের দোকানে সুন্দরবনের অজগর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিহঙ্গ দ্বীপসংলগ্ন একটি মাছের আড়ত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রুহিতা বটতলা মাছ বাজার থেকে সাপটি উদ্ধার করে স্থানীয় বন্যপ্রাণী প্রেমী জাকির মুন্সি।

জানা গেছে, প্রতিদিনের মতো রুহিতা বটতলা মাছ বাজারের স্থানীয় হেলালের মাছের আড়ৎ খোলে। তারপর মাছ সংরক্ষণের জন্য রাখা ককশিট পরিস্কার করতে থাকে। হঠাৎ সে একটি ককশিটের মধ্যে একটি বড় অজগর সাপ দেখে ভয়ে চিৎকার দেয়।

এলাকার মানুষও ভিড় জমায় সেই অজগর সাপ দেখতে। পরে বন্যপ্রাণি প্রেমি জাকির মুন্সিকে খবর দেওয়া হলে তিনি এসে অজগরটি উদ্ধার করেন এবং বন বিভাগকে খবর দেওয়া হয়।

রুহিতা বটতলা বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, এসব সাপ বাজারে এসেছে মানে ঘরে গিয়ে উঠবে তখন ভয়েই তো মারা যাবো। ছোট ছেলেমেয়েরা যদি এমন সাপ ঘরের মধ্যে বা বাড়ির আশেপাশে দেখে তাহলে সেটা বিপদের কথা। এলাকার অনেকে এখন ভয় পাচ্ছে। 

আরো পড়ুন: একসঙ্গে তিন শিশুর জন্মদান

বন্যপ্রাণী উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি। তবে এসব অজগর লোকালয়ে আসা বিপজ্জনক।

বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। সুন্দরবনের অজগর কেন লোকালয়ে আসছে প্রশ্ন করলে তিনি বলেন, এখন সুন্দরবন আগের মতো নির্জন নেই। ফলে বনের প্রাণিদের চলাচলে বিঘ্ন ঘটে। 

এসি/ আই. কে. জে/ 


সুন্দরবন অজগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250