মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

মানুষ পুড়িয়ে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের অকল্যাণ করে কিছু অর্জন করা যায় না। একদল মানুষ অগ্নি সন্ত্রাস শুরু করেছে। কীভাবে মানুষকে পোড়াতে পারে তারা! এভাবে কিছু অর্জন করা যায় না। তাদের চেতনা ফিরে আসুক।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ বীরশ্রেষ্টদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সেখানে পাঁচজন সেনা, তিনজন নৌ ও তিনজন বিমান বাহিনীর সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা সেসব অতিক্রম করছি। আরও সচেতন হতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর্থ-সামাজিক উন্নতির ধারা অব্যহত রেখেই আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষার মাধ্যমে আমাদের প্রতিটি ছেলেমেয়ে যাতে উন্নত জীবন পায়, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তবে সবসময় মাথায় রাখতে হবে, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা একটি বিজয়ী জাতি।

ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা।

ওআ/


প্রধানমন্ত্রী জনগণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250