শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

মানুষের রোগ শনাক্ত করতে পারে চ্যাটজিপিটি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই)  চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের রোগ শনাক্ত করার পাশাপাশি সঠিক পরামর্শও দিতে পারে। তাই হাসপাতালের জরুরি বিভাগের চাপ কমাতে বা চিকিৎসকদের সহায়তার জন্য এ চ্যাটবট ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের একদল চিকিৎসক। 

নেদারল্যান্ডসের জেরোরোইন বোস  হাসপাতালের চিকিৎসক হিডে টেন বার্গ এবং স্টিফ কার্সচেনস পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি চিকিৎসকদের মতোই রোগ শনাক্ত করতে পারে। গবেষণার জন্য জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া ৩০ জন ব্যক্তির রোগের লক্ষণ ও টেস্টের ফলাফল চ্যাটজিপিটিকে জানানো হয়।

এসব তথ্য পর্যালোচনা করে সম্ভাব্য রোগ ও চিকিৎসা পদ্ধতি তুলে ধরে চ্যাটজিপিটি। এ ক্ষেত্রে ৬০ শতাংশ ক্ষেত্রেই চিকিৎসক এবং চ্যাটজিপিটির রোগ নির্ণয়ের ফলাফল একই ছিল।

চ্যাটজিপিটির মাধ্যমে রোগ নির্ণয়ের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গবেষক দলের মতে, চ্যাটজিপিটি যেহেতু কোনো যন্ত্র নয়, তাই এতে রোগীর তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা রয়েছে।

তবে চ্যাটজিপিটি যেহেতু চিকিৎসকের মতো করেই রোগ নির্ণয় করতে পারে, তাই এই এটিকে হাসপাতালের জরুরি বিভাগে চাপ কমাতে বা চিকিৎসকদের সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে। নতুন এ গবেষণা মেডিকেল জার্নাল অ্যানালস অব ইমার্জেন্সি মেডিসিনে প্রকাশিত হয়েছে।

সূত্র: মেইল অনলাইন

এসকে/ 

 

চ্যাটজিপিটি এআই মার্কিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250