শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

মাফিয়ারা ফোন দিলেই গালাগাল দিতাম : সুনীল শেঠি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে একসময় চলত মাফিয়া রাজত্ব। অর্থনীতির নগরীটি ভরে উঠেছিল আন্ডারওয়ার্ল্ডে। নাম জড়িয়েছিল বেশ কিছু বলিউড তারকারও। আবার পরিস্থিতির শিকার হয়েছিলেন অনেক অভিনেতা। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটেছেন অভিনেতা সুনীল শেঠি। তিনি রীতিমতো মাফিয়াদের গালাগাল করতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন আসত তার কাছে। কিন্তু যেভাবে সামলাতেন সুনীল, ভয় পেতেন পুলিশরাও।

আরো পড়ুন: খাওয়ার সময়েও নেকাব খোলেন না একসময়ের বলিউড অভিনেত্রী
 

সুনীল বলেন, সেসময় মুম্বাইতে ভর্তি আন্ডারওয়ার্ল্ড। আমার কাছে ফোন আসত, যে এই করব, ওই করব! আর আমি ওদের গালাগাল দিতাম। আমায় পুলিশ বলেছিল, আপনি পাগল নাকি? এসব বলবেন না। ওরা কি না কী করে বসবে।

সুনীলের সাহস দেখে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন পুলিশও।

সুনীলের কথায়, মুম্বাইয়ে তখন অনেক এলাকায় এ ধরনের গ্যাং ছিল। যারা গোটা শহরটাকে উল্টাপাল্টা করে তুলেছিল। তবে সেসব এখন অতীত।

এসি/আইকেজে 

মাফিয়া সুনীল শেঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250