সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

অংশ নেন দুই কংগ্রেসম্যান

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় শীর্ষ তিন দলের নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মার্কিন কংগ্রেস সদস্য এড কেইস এবং রিচার্ড ম্যাকরমিক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যাতে সারা বিশ্ব বলতে পারে দেশে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন হয়েছে।’

রোববার (১৩ আগস্ট)  বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কংগ্রেসম্যান ম্যাকরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন এবং এড কেইস হাওয়াইয়ের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান।

এছাড়া তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

আই.কে.জে./

বিএনপি আওয়ামী লীগ মার্কিন কংগ্রেসম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250