রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

মার্টিনেজ আসছেন কাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এক দিনের সেই সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। যেমনটা জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মূলত মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে। 

এ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। সেখানেই সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশে। সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নেব।’

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (২ জুলাই ২০২৩)

যদিও শুরুর দিকে ভারত সফরেই আসার কথা ছিল তাঁর। কিন্তু ভারতের পাশাপাশি বাংলাদেশেও আসার আগ্রহ পোষণ করেন তিনি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250