সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

মালাই সেমাই রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অতিথি আপ্যায়ন বলুন কিংবা উৎসবের আয়োজন, সেমাইয়ের কোনো পদ না থাকলে পূর্ণতা পায় না যেন। মিষ্টিপ্রেমীদের কাছে সেমাই একটি পছন্দের নাম। আর তা যদি হয় মালাই সেমাই তাহলে তো কথাই নেই। এর স্বাদে মুগ্ধ হবে সবাই। চলুন তবে জেনে নেওয়া যাক মালাই সেমাই রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

দুধ- ২ লিটার

সেমাই- ১ কাপ

চিনি- আধা কাপ

কনডেন্সমিল্ক- ১ কাপ

এলাচ ও দারুচিনি- ৩-৪টি

ঘি- ১ চা চামচ

বাদাম কুচি ও কিশমিশ- পছন্দমতো।

আরো পড়ুন: ঘরেই তৈরি করুন কাঁচা আমের পান্না

যেভাবে তৈরি করবেন

দুধ মৃদু আঁচে রেখে এলাচ আর দারুচিনিসহ জ্বাল দিয়ে ঘন করে ফেলুন। এরপর চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। আরেকটি পাত্রে ঘি ঢালুন। এর মধ্যে সেমাই দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিন। বেশি ভাজবেন না। তাতে স্বাদ নষ্ট হবে। এখন তৈরি করা দুধের মালাইয়ের সঙ্গে সেমাই মিশিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে রাখুন। নামিয়ে ঠান্ডা করলে দেখবেন সেমাই ঘন হয়ে যাবে। এরপর বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এসি/ আই.কে.জে.



মালাই সেমাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250