শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

৫ মাসে ১৮ কেজি ওজন ঝরালেন অভিনেত্রী সারিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ। বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন। তবে সম্প্রতি পর্দায় একটু কমই দেখা মিলেছে তার।

কারণ হিসেবে জানা যায়, মূলত থাইরয়েডের সমস্যা থাকায় ওজন বেড়ে গিয়েছিল এ অভিনেত্রীর। এরপর কাজ একেবারে বন্ধ করে দিয়ে নিজ চেষ্টাতে মাত্র ৫ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন সারিকা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ছোট পর্দার এই তারকার ওজন ছিল ৬৬ কেজি, যা এখন দাঁড়িয়েছে ৪৮ কেজিতে।

এ প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, সত্যি বলতে কি, প্রতিদিনই ওজন বাড়ছিল। একটা সময় নিজের কাছেই ভালো লাগল না। তাই চিন্তা করলাম, আমাকে ওজন কমাতে হবে।

ফলে শুরুতেই আমি খাবারের তালিকা থেকে সব ধরনের বাইরের খাবার ও জাঙ্ক ফুড বাদ দিই। এরপর নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও শরীরচর্চা শুরু করি।

আরো পড়ুন: অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ করলেন নায়িকা সায়ন্তিকা

ওজন কমানোর জন্য বেশ কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হয়েছে সারিকাকে। শুরুর দিকে ২৫ মিনিট সময় নিয়ে ব্যায়াম করতেন। এরপর সময় বাড়িয়ে ৪০ মিনিটে আনেন। বিকেল তিনটার মধ্যে দুপুরের খাবার খেতেন।

রাতের খাবার শেষ করতেন নয়টার মধ্যে। খাবারের তালিকায় প্রোটিনের পরিমাণ ছিল বেশি। আর প্রতিদিন পান করতেন তিন লিটার পানি। সব খাবার রান্না করতেন অল্প পরিমাণে অলিভ অয়েলে।

এসি/ আই.কে.জে/



অভিনেত্রী ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250