বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

মিডিয়া আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। যদিও ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। 

‘ঠোঁটকাটা’ স্বভাবের এই অভিনেত্রী সম্প্রতি আঙুল তুলেছেন মিডিয়ার দিকে। তার দাবি, অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত ছিল কলকাতার মিডিয়া। স্বস্তিকা বলেন, ‘কলকাতার মিডিয়া চিরকাল আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে।’

আরো পড়ুন: নন-ক্যাডার প্রার্থীদের পছন্দক্রম বাছাই শুরু হয়েছে, চলবে ১ জুলাই পর্যন্ত

তার অভিযোগ, ‘কলকাতার কিছু কিছু সংবাদমাধ্যম এতদিন আমার ছবি নিয়ে কোনো আলোচনা করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।’
এই অভিনেত্রী বলেন, ‘এক বছরে আমার পাঁচটি ছবিও মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটি ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক অক্ষরও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। কিন্তু আমার উৎসাহ হারিয়ে গেছে।’ 

সম্প্রতি স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। 

এ অভিযোগের পর ফেসবুক পোস্টে স্বস্তিকা জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তাই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি যাবেন না। এরপর থেকেই এই ছবিকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। 

এসি/ আইকেজে 



মিডিয়া স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250