শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ঠিক না : মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে কলকাতার সিনেমাতেই বেশি দেখা যায় তাকে। গত মাসে স্বামী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর চাউর হয়। কলকাতার একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের ইঙ্গিতপূর্ণ সংবাদে ওঠে আসে সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন।

এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন মিথিলা। জানান, এই খবরের সঙ্গে সম্পৃক্ত নন তিনি। এবার আবারও বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

মিথিলা বলেন, ‘একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। দিন শেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।’

কলকাতার সংবাদমাধ্যমটি মজা করে একটি গসিপ স্টোরি করেছিল, সেটাকেই পরে রং মাখিয়ে প্রচার করা হয় বলে জানান মিথিলা। তার কথায়, ‘ওখানে (পশ্চিমবঙ্গ) একটি অনলাইন পোর্টালে মজা করে লেখা একটি গসিপ স্টোরি হয়েছিল।

আরো পড়ুন: নতুন পরিচয়ে নোরা ফাতেহি

সেখানে কারোর নামও উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে বিষয়টিকে অন্যান্য ওয়েব পোর্টাল রং দিয়ে আমাদের নাম জুড়ে দিয়েছে। এরপর যার যার মতো করে ছড়িয়েছে। কলকাতায় এ ধরনের গসিপের চর্চা নিয়মিতই হয়। সেখানে তারকারা এসব গসিপ নিয়ে মাথায় ঘামায় না। কারণ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা সবাই জানে, বোঝে।’

বিচ্ছেদ নিয়ে এসব গুঞ্জনে একদমই মাথা ঘামান না জানিয়ে এ অভিনেত্রী আরও বলেন, ‘এসব মিথ্যা খবর আমি পাত্তা দিই না, মাথা ঘামাই না। আমার সংসার-পরিবার, চাকরি, অভিনয়—এসব নিয়েই আমার দিনরাত্রি।’

সম্প্রতি ‘ও অভাগী’ নামের টালিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।

তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা। সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

এসি/ আই. কে. জে/


মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250