বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো

মিয়ানমার কারাগার থেকে ছাড়া পাচ্ছে ২৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ হওয়া ২৯ বাংলাদেশিকে মঙ্গলবার (৩ অক্টোবর) ফেরত আনার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মাসুদ রানা।

তিনি জানান, বিভিন্ন সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ২৯ বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। বিজিবির উদ্যোগে মঙ্গলবার তাদের দেশে ফেরত আনা হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয় উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

এসকে/

বাংলাদেশি মুক্তি কারাগার মিয়ানমার বর্ডার গার্ড বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250