বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

মুগ্ধতা ছড়িয়ে দিলেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভক্তদের সামনে নিয়মিত বিভিন্ন লুকে হাজির হন তিনি।

অভিনয় ক্যারিয়ারে ইতোমধ্যে দুই যুগেরও বেশি সময় পার করে ফেললেও এখনও রূপে, গুণে মুগ্ধতা ছড়ান জয়া। 

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সোনালী রঙের ড্রেসে জয়ার উপর থেকে যেন নজর সরানো যাচ্ছিলো না। কখনো সোফায় বসে ছিলেন, আবার কখনো জানালার বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি। 

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এখন আমি বুঝতে পারছি, কেন তোমার উপর আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমাদের দুজনের মধ্যেই একই অন্ধকার ছিল।’

আরো পড়ুন: ‘খেলা হবে’ গানে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

জয়ার সেই ছবিতে ভক্তরাও নানা রকমের মন্তব্য করছেন। কারো প্রশ্ন, ‘কাকে মিস করছেন অভিনেত্রী?’ কেউ লিখেছেন, ‘বয়সের ছাপ এখনও বোঝা যায় না’। কেউ আবার নায়িকার সৌন্দর্য্যর প্রশংসা করে গেছেন।

উল্লেখ্য, জয়াকে সর্বশেষ দেখা গেছে ওপার বাংলার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা। 

এসি/ আইকেজে 



জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250