শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

মেকআপের উপাদান দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

মেকআপ করতে ভালবাসেন না এমন নারী খুঁজে পাওয়া খুবই মুশকিল। অতিরিক্ত মেকআপ ব্যবহারে ত্বক নাজুক হয়ে পড়ে, তবে এখন সবাই ত্বক নিয়ে সচেতন। আর এ কারণে দাম দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রসাধনী ব্যবহারের চল বেড়েছে।

তবে প্রতিদিন সেসব প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন পড়ে না। মাঝেমধ্যে কোনো উৎসব-অনুষ্ঠানে ভারী মেকআপ করলে সে সবের প্রয়োজন হয়। ফলে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার ভয় তো থাকেই।

তবে ব্যবহারের ভুলেও কিন্তু দামি প্রসাধনী নষ্ট হতে পারে। কয়েকটি জিনিস এক্ষেত্রে বিশেষভাবে মাথায় রাখা প্রয়োজন। ওষুধের মতোই মেকআপ প্রসাধনীতেও সরাসরি রোদ লাগানো যায় না।

রোদ লাগলে তা অক্সিডাইজড হয়ে যেতে পারে। অয়েল বেসড প্রসাধনীতে রোদ লাগলে, তা আবার গলে যায়। তাহলে কীভাবে সংরক্ষণ করলে মেকআপের জিনিসপত্র দীর্ঘদিন ভালো থাকবে? চলুন জেনে নেওয়া যাক-

আরো পড়ুন : লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখতে যা করতে পারেন

প্রসাধনী সংরক্ষণের ব্যবস্থার ওপরে নির্ভর করে তা কত দিন পর্যন্ত ভালো থাকতে পারে। অনেকেই লিপস্টিক, নেলপলিশ ফ্রিজে রেখে দেন। চাইলে ফাউন্ডেশন, কনসিলার, আইশ্যাডো সবই ফ্রিজে রেখে দিতে পারেন।

অনেকেই আছেন যারা নিজের লিপস্টিক, কাজল বা ব্লাশ অন্যদের সঙ্গে শেয়ার করেন। তবে নিজের প্রসাধনী অন্য কারও সঙ্গে শেয়ার না করাই ভালো। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে।

এছাড়া একই ব্রাশ দিয়ে বারবার মেকআপ করলেও প্রসাধনীর ওপর ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। যা থেকে ত্বকেও সংক্রমণ ছড়ায়। তাই প্রতিবার মেকআপ করার পর ব্রাশ ধোয়া ও শুকিয়ে নেওয়া জরুরি।

আর ভুলেও কখনো হাতের আঙুল দিয়ে বারবার প্রসাধনীতে স্পর্শ করবেন না। বারবার আঙুল স্পর্শ করার কারণে প্রসাধনী কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।

এস/ আই.কে.জে/

টিপস মেকআপ দীর্ঘদিন ভালো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250