শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের প্রতি স্টেশনে থাকবে ৯ এমআরটি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এ সময় তিনি জানিয়েছেন, এমআরটি পুলিশ কেবল স্টেশনের ভিতরে দায়িত্ব পালন করবে এবং প্রতি স্টেশনে ৯ জন করে সদস্য নিয়োজিত থাকবেন। 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে আগারগাঁও স্টেশন পরিদর্শন শেষে মেট্রোরেলে করে উত্তরা উত্তর স্টেশনে যান ডিএমপি কমিশনার। সেখানে পৌঁছে গণমাধ্যমে ব্রিফ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির ৫৩৭ জন কাজ শুরু করেছে। প্রতি স্টেশনে থাকবে ৯ জন করে।

বিভিন্ন ইস্যুতে গুজবের বিরুদ্ধে ডিএমপি সতর্ক আছে বলেও জানান হাবিবুর রহমান। গুজব মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। 

ওআ/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250