মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

মেসি বললেন, ইন্টার মায়ামিতে যাচ্ছি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে চলা নানা গুঞ্জন আর জল্পনাকল্পনার অবসান ঘটেছে অবশেষে। লিওনেল মেসি বললেন, ‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’ দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে এ কথা জানান আর্জেন্টাইন তারকা।

৩৫ বছর বয়সী মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত হয়েছিল আগেই। পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় ছিল তিনটি ক্লাব। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি। এর মধ্যে আল হিলালের বড় অঙ্কের প্রস্তাব এবং সাবেক ক্লাব বার্সেলোনা নিয়েই গুঞ্জন ছিল বেশি। তবে দলবদল-নাটকীয়তার নতুন দৃষ্টান্ত হয়ে শেষ পর্যন্ত মায়ামিমুখী হয়েছেন মেসি।

প্যারিসে বসে স্পেনের মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তি সম্পন্নের কাজ এখনো শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনো বাকিও আছে। তবু এই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

কেন মায়ামিকে বেছে নেওয়া, সেই ব্যাখ্যায় মেসি বলেন, ‘আমি ইউরোপ ছাড়তে চেয়েছি। এটা সত্য যে আমার সামনে অন্য ইউরোপিয়ান দলের প্রস্তাবও ছিল। তবে সেটা নিয়ে একদমই ভাবিনি। কারণ, ইউরোপে খেললে শুধু বার্সেলোনায় যেতাম।’

বার্সেলোনায় ফেরার ভাবনা থাকলেও মূলত পেছনের তেতো অভিজ্ঞতার কারণে পিছিয়েছেন বলে জানান মেসি। ২০২১ সালের আগস্টে বার্সেলোনার আর্থিক দুরবস্থার মধ্যে বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হয়েছিল তাঁকে। এবার বার্সা তাঁকে ফেরানোর কথা বললেও কোনো নিশ্চয়তা দিতে পারছিল না। গতবারের মতো এবারও শেষ মুহূর্তে বার্সেলোনা অপারগতা প্রকাশ করতে পারে, এমন শঙ্কা ছিল বলে জানান মেসি, ‘আমি বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলাম। তবে এই ভয়ও ছিল, আগের ব্যাপারটা আবারও ঘটতে পারে।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৮ জুন ২০২৩)

যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার কথা বলেছেন মেসি, ‘বিশ্বকাপ জিতেছি আর বার্সেলোনায়ও যেতে পারছি না, এমন পরিস্থিতিতে ফুটবলে ভিন্ন রূপে বাঁচতে এবং দৈনন্দিন জীবনকে আরও উপভোগ করতে এখন এমএলএসে যাওয়াকে সঠিক মনে হয়েছে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, ইন্টার মায়ামিতে মেসি একা যাচ্ছেন না। ফ্লোরিডার ক্লাবটি তাঁর মাঠের বন্ধুদের দলভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। যাঁদের মধ্যে আছেন লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতস। আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ টাটা মার্টিনোকে কোচের দায়িত্ব দিতে পারে মায়ামি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250