রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

মেসিকে বিদায় জানাতে হাজির হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

বন্ধু মেসির বিদায় মুহূর্তে পিএসজি শিবিরে হাজির হন নেইমার- ছবি: টুইটার থেকে নেওয়া

লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্তের বিপক্ষে ২-৩ গোলে হেরেছে মেসিদের ক্লাব পিএসজি। যদিও লিগ ওয়ানের শিরোপা আগেই দখলে নিয়েছে পিএসজি। এদিকে, শেষ ম্যাচে পিএসজিকে বিদায় বলেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। আর বিদায়ী সেই মুহূর্তে হাজির হন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র।

এদিকে, ম্যাচটিতে মাঠে না নামলেও মেসি-রামোসদের বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে লিগ জয়ের আনন্দও উদ্যাপন করেন তিনি। আর প্রিয় বন্ধু মেসিকে বিদায় জানিয়েছেন কাছ থেকে।


পিএসজির লিগ শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপন করছেন মেসি ও নেইমার - ছবি: টুইটার থেকে নেওয়া

মেসি-রামোস বিদায় জানালেও পিএসজি ছাড়ার ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানাননি নেইমার। যদিও গুঞ্জন রয়েছে, এ মৌসুমেই ফ্রান্স ত্যাগ করবেন ব্রাজিল তারকা। তবে এখন পর্যন্ত নেইমারের ক্লাব ও ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানা যায়নি।

আরো পড়ুন: এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

ছয় মৌসুম ধরে পিএসজিতে আছেন নেইমার। ফরাসি পত্রিকা লা পারিসিয়ান জানিয়েছে, কয়েক দিন আগে বাড়ির সামনে পিএসজি সমর্থকদের বিক্ষোভ মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ঘনিষ্ঠজনের কাছ থেকে পাওয়া তথ্য উল্লেখ করে পত্রিকাটি আরও জানায়, এ বিক্ষোভের কারণেই নাকি প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।

গত ২০ ফেব্রুয়ারি পিএসজির জার্সিতে খেলার সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। এরপর থেকেই দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। মার্চ মাসে দোহায় তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। তারপর থেকে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন নেইমার।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250