সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

মেয়েদের শরীর কতটা উন্মুক্ত দেখতে চান সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১লা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে 'ভাইজান' খ্যাত সুপারস্টার সালমান খান। তারকা অভিনেতা হিসাবে পরিচিতির পাশাপাশি বলিউডের ব্যাডবয় হিসাবেও তার খ্যাতি কম নেই। সম্প্রতি তার ছবির সেটে মেয়েদের পোশাক নিয়ে এক বিশেষ নিয়ম প্রবর্তন করে চর্চায় উঠে এসেছিলেন তিনি। এবার সেই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন দাবাং হিরো সালমান খান।

নায়ক হয়ে সিনেমার পর্দায় সালমান খান প্রায়শ শার্ট খুলে ফেলেন। খালি গায়ে মারামারি করেন ভিলেনের সঙ্গে। অথচ নায়িকা তথা নারীদের জন্য তার ‘শালীন’ পোশাকের নিয়ম! অনেকেই তার এই স্বভাবকে ‘দ্বিমুখিতা’ বলে কটাক্ষ করেছেন।

সপ্তাহ খানেক আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচারে এসে এক অনুষ্ঠানে নবাগতা অভিনেত্রী পলক তিওয়ারি জানান, নিজের ছবির সেটে নাকি মেয়েদের পোশাক নিয়ে বেশ কড়া সালমান খান।

অভিনেত্রী জানান, সেটে উপস্থিত মেয়েদের সবাইকেই নাকি বুকঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে ভাইজানের তরফে। এই নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য প্রযোজ্য নয়।

সম্প্রতি ভারতীয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস এবং আনন্দবাজারের প্রতিবেদনে জানিয়েছে মেয়েদের পোশাকের উপর এতটা কঠোরতা কেন সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সালমান।

প্রতিবেদন অনুযায়ী এক রিয়্যালিটি শো-এ এসে তিনি বলেন, ’নারী শরীর অনেক বেশি মূল্যবান। যত ঢেকে রাখবেন, তত ভাল। আমার অন্তত তাই মনে হয়।’ এখানেই থামেননি সালমান। নিজের কথার মানে স্পষ্ট করে বোঝাতে সালমান বলেন, ’আমিও এক সময় স্নান-পোশাকে ক্যামেরার সামনে নাচ করেছি। কিন্তু এখন পরিস্থিতি আলাদা।

আরো পড়ুন: ছেলে রাজ্যর জন্য পরীমণির বিশেষ উপহার

টা মেয়েদের বিষয় নয়, এটা ছেলেদের দোষ। তারা যে ভাবে মহিলাদের দিকে তাকায়, সেটা আমার পছন্দ নয়। এই ধরনের অপমান মেয়েদের সহ্য করতে হোক, আমি চাই না।’

উল্লেখ্য, সালমান অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে এই ঈদে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি বক্স অফিসে মন্দের ভালো ব্যবসা করছে। এতে তার নায়িকা পূজা হেগড়ে।

এম/ আই.কে.জে/

উন্মুক্ত সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250