শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মেয়ের যে কৃতিত্বে গর্বিত সৌরভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাঙালির এক আবেগের নাম হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে মহারাজার জনপ্রিয়তা। তার ক্রিকেট জীবনকে নিয়ে মানুষের আগ্রহ তো আছেই পাশাপাশি মহারাজার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। এই যেমন তার কন্যা সানার চাকরি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই।

মেয়ের কনভোকেশন অনুষ্ঠানে সৌরভ এবং ডোনা দুজনেই উপস্থিত ছিলেন। সূত্রের খবর, গ্র্যাজুয়েশন পাশ করতে না করতেই একটি বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছেন সানা।

মহারাজা বলেন, ‘সানা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করেন। ওকে চাকরি করতে দেখে আমার একটু অবাকই লাগে। তবে এরপর ও মাস্টার্স করবে।’

পাশাপাশি তিনি আরও বলেন, সানা এখন এতটাই ব্যস্ত যে, চলতি বছর জন্মদিনের দিনও বাড়ি আসতে পারবে না সানা। যে কারণে, সৌরভ নাকি আগে থেকেই গিফট পাঠিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’র খ্যাতির কথা তো সকলেরই জানা। বিশ্ব ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ে সপ্তম স্থান অর্জন করেছে এই কলেজ। এই কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেছে সানা।

সৌরভ কন্যা উচ্চমাধ্যমিক পাশ করেছেন কলকাতার লোরেটো হাউস স্কুল থেকে। আসলে পড়াশোনায় তিনি বরাবরই ভালো। এমনকি উচ্চমাধ্যমিকে আই সি এস ই বোর্ড থেকে ৯৮ শতাংশ মার্কস তুলেছিলেন।

আরো পড়ুন: বড় পর্দায় নতুন রুপে মিঠুন-দেবশ্রী জুটি

সম্প্রতি সানা তার লিঙ্কডিন প্রোফাইলে নিজের যে বায়োডেটা দিয়েছেন সেখানেই দেখা যাচ্ছে যে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি এক্সপেরিয়েন্স জোগাড় করার জন্য বেশ কিছু জায়গায় কাজও করেছেন তিনি। জানা যাচ্ছে তিনি পড়াশোনা করার সময়ই অক্সফোর্ড সামার স্কুলের জন্য সিলেক্ট হয়েছিলেন।

এসি/  আই.কে.জে

সৌরভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250