বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

ম্যাজিস্ট্রেটকে ঘুষ সাধায় কনস্টেবল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ম্যাজিস্ট্রেটকে ঘুষ সাধার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম আদালতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল দুলাল মিয়া আদালত ভবনে বায়েজিদ থানার জিআরও সেকশনে কাজ করতেন।

সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) এ এস এম হুমায়ুন কবির বলেন, 'দুলালকে দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আগামীকাল ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় ব্যবস্থা নেবেন।'

চট্টগ্রাম আদালতের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, বিকেলে দুলাল একটি ফাইল নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের কক্ষে প্রবেশ করেন। একজন আসামির জামিনের জন্য একটি খামে মোড়ানো টাকাসহ তিনি ম্যাজিস্ট্রেটের সামনে ফাইলটি রাখেন। বিষয়টি ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে কর্মকর্তারা সেখানে ছুটে আসেন। পরে ওই কনস্টেবলকে আদালত থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করে দেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ এস এম মাহতাব উদ্দিন বলেন, 'একজন কনস্টেবলকে আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ অফিসিয়াল কাজ বন্ধ থাকায় আমরা আগামীকাল বিষয়টি দেখব।'

আই.কে.জে/

ম্যাজিস্ট্রেট কনস্টেবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250