মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ব্রুনো ফার্নান্দেজ - ফাইল ছবি (সংগৃহীত)

হ্যারি ম্যাগুয়ারের অনুপস্থিতিতে দলকে আগেই নেতৃত্ব দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। এবার আর ভারপ্রাপ্ত নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়ক হয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার। ইংল্যান্ডের ডিফেন্ডার ম্যাগুয়ারের জায়গায় ফার্নান্দেজকে দলের স্থায়ী অধিনায়ক করার ঘোষণা গতকাল এক বিবৃতিতে দিয়েছে ম্যান ইউনাইটেড।

চোট আর বাজে পারফরম্যান্সের কারণে গত মৌসুমে ম্যান ইউনাইটেডের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন ম্যাগুয়ার। ফল হিসেবে নতুন মৌসুম শুরুর আগে ম্যাগুয়ারের নেতৃত্ব কেড়ে নেন কোচ এরিক টেন হাগ।

২৮ বছর বয়সী ফার্নান্দেজকে স্থায়ী অধিনায়ক করার বিবৃতিতে ইউনাইটেড বলেছে, ‘পর্তুগিজ মিডফিল্ডার এরই মধ্যে বেশ কয়েকবার ইউনাইটেডের অধিনায়কত্ব করেছেন এবং এরিক টেন হাগ নিশ্চিত করেছেন যে তিনি এখন দলকে স্থায়ীভাবে নেতৃত্ব দেবেন।’

স্পোর্তিং লিসবন থেকে ২০২০ সালে ইউনাইটেডে নাম লেখানোর পর ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে ১৮৫ ম্যাচ খেলে ৬৪টি গোল করার পাশাপাশি ৫৪টি অ্যাসিস্ট করেছেন ফার্নান্দেজ। পর্তুগাল মিডফিল্ডারের প্রশংসা করে ইউনাইটেড তাদের বিবৃতিতে লিখেছে, ‘অধিনায়ক হিসেবে দুইবারের স্যার ম্যাট বুসবি বর্ষসেরা খেলোয়াড় হওয়া ফার্নান্দেজ দলকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করতে পারবেন আর ২০২৩–২৪ মৌসুমে দলকে সাফল্য এনে দিতে ভূমিকা রাখবেন।’

আরো পড়ুন:মেসির মায়ামি অভিষেক যেভাবে দেখা যাবে

অন্যদিকে নেতৃত্ব হারানো ম্যাগুয়ারকে এ মৌসুমে ইউনাইটেড ছেড়ে দেবে বলে গুঞ্জন আছে। তবে তিনি ঠিক কোথায় যেতে পারেন, সেটা এখনো নিশ্চিত নয়।

এম/


ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250