মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

যান চলাচল শুরু সাজেক-খাগড়াছড়িতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে। সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকবাহী গাড়ি ছেড়ে গেছে। খাগড়াছড়ি থেকে ২০টির বেশি পর্যটকবাহী গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে গেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল শুরু হয়।

অতি বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যায়। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল বন্ধ ছিল। যেহেতু সাজেকে দীঘিনালা হয়ে যাতায়াত করতে হয়, তাই সাজেকে যাতায়াতের পথও বন্ধ আছে। মঙ্গলবার (৮ আগস্ট) ও বুধবার (৯ আগস্ট) সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি বা বাঘাইহাট থেকেও সাজেকে কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি। তাই সাজেকে অবস্থানরত পর্যটকরা মঙ্গল ও বুধবার ২দিন সাজেকেই আটকা ছিলেন।

খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান আলম বলেন, দুই দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে সাজেকে যান চলাচল শুরু হয়েছে। আজ সকালে ছোটবড় মিলিয়ে প্রায় ২০-২৫টি গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাঘাইহাট রাস্তা থেকে পানি নেমে গেছে বলে জানতে পেরেছি, তাই আমরা গাড়ি চলাচল শুরু করেছি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, রাস্তা থেকে পানি নেমে যাওয়ায় আজ সকাল ৯টার দিকে সাজেক থেকে পর্যটকদের গাড়ি চলাচল শুরু হয়েছে। খাগড়াছড়ি থেকেও সাজেকের উদ্দেশ্যে কিছু গাড়ি ছেড়ে গেছে বলে জেনেছি।

উল্লেখ্য, পার্বত্য জেলাসমূহে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা ছিলেন পর্যটকরা।

আর.এইচ/ আই.কে.জে/

খাগড়াছড়ি-সাজেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250