বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এবার যুবকের ওপর তেড়ে গিয়ে এ কী বললেন উরফি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফের খেপলেন উরফি জাভেদ। এবার সব রাগ গিয়ে পড়ল এক যুবকের ওপর। চলুন কারণটা জেনে নেওয়া যাক। সাজগোজ করে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন উরফি। সেখানেই তার পোশাক দেখে হঠাৎই এক যুবক বলে উঠলেন, এ কেমন পোশাক পরেছেন, স্তন দেখা যাচ্ছে তো! যুবকের মুখে একথা শুনে প্রথমে হেসে উঠলেও পরে কিন্তু যুবকের ওপর চড়াও হলেন তিনি। সোজা তাকে বললেন, আমার স্তন দেখা যাচ্ছে তো, তোমার বাবার কী! 

উরফির মুখে এমন ভাষা শুনে হতবাক সবাই। নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন তিনি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ঘটাচ্ছেন— তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

আরো পড়ুন: প্রথমে বর বদল, পরে দলবদল : ভক্তদের কটাক্ষের শিকার শ্রাবন্তী

অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনও বিশেষ মাথা ঘামাননি। তবে সম্প্রতি রেস্তরাঁয় ঢুকতে বাধা পেয়ে চূড়ান্ত হতাশ হয়েছিলেন এই তারকা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, এটা কী সত্যিই একবিংশ শতাব্দীর মুম্বাই? আজ আমায় রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আমার ফ্যাশন আপনার পছন্দ না-ই হতে পারে। তার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আর যদি কারণ এটাই হয়, তাহলে ভুলভাল অজুহাত দেবেন না। 

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’তে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।


এসি/ আই. কে. জে/ 


উরফি!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250