শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

যে কারণে এখনো সিঙ্গেল এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ক্যারিয়ারগ্রাফ অনুযায়ী সেভাবে আলোচনায় আসা কিংবা জ্বলে উঠতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। তবে চেষ্টার কোনও কমতি করছেন না। নাটকের পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন ওয়েবেও।

এরমধ্যে শুটিং শুরু করেছেন নতুন ওয়েব সিরিজ ‘লটারি’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং। তাদের সঙ্গে রয়েছেন আরেক অভিনেতা মনোজ প্রামাণিকও।

অভিনেত্রী সাফা কবির কাজেই ডুবে থাকেন সবসময়। যেন দম ফেলার ফুসরতে নেই। আর সেকারণে নাকি কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি। এমনকি বিয়ে নিয়েও ভাবছেন না কিছু।

আরো পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে সোনার আইফোন হারিয়ে পুলিশের দ্বারস্থ ঊর্বশী

সাফা কবিরের সহকর্মী অনেকেই ইতোমধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন। আবার কেউ কেউ চুটিয়ে প্রেম করছেন। এটা নিয়ে কী ভাবছেন সাফা—উত্তরে বলেন, ‘আমি এখনও সিঙ্গেল। দর্শকের ভালোবাসাই মনে জায়গা করে নিয়েছে। এ কারণে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়েছে। কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। প্রেম নিয়ে ভাবার সময় একদমই নেই।’

তিনি জানান, বিয়ের মতো দায়িত্বটা নিজে নিতে চান না। বরং সেটা ছেড়ে দিয়েছেন পরিবারের ওপর। সাফার কথায়, ‘পরিবারের একমাত্র সন্তান আমি। বিয়ের দায়িত্ব বাবা-মায়ের ওপরই ছেড়ে দিয়েছি।’

এদিকে সম্প্রতি সাফা অভিনীত ‘বেড নম্বর-থ্রি’ নাটক মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে।

এসি/ আই.কে.জে

নায়িকা সিঙ্গেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250