সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

যে কারণে ডিবি কার্যালয়ে হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। হিরো আলম নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, সোমবার রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা। আমি কয়েকবার ফোন দিয়েছি। তারা আমার ফোন ধরেনি। তাই আজকে আমি ডিবিতে এসেছি।

আরো পড়ুন: ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন: প্রভা

তিনি আরও বলেন, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

এর আগে ১৯ জুলাই তার অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। এসময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

এসি/ আই. কে. জে/ 



হিরো আলম ডিবি কার্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250