রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান

বছরের শেষটা কেমন কাটলো সায়ন্তিকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

ইংরেজি বর্ষবরণের শুরুতে, প্রিয় পোষ্য হারানোর বেদনায় কাঁদলেন সায়ন্তিকা ব্যানার্জী। সামাজিক মাধ্যমে সায়ন্তিকা জানিয়েছেন, তার পোষ্য সারমেয় বা কুকুর ফিনি মারা গেছে। এরপর থেকেই এ নায়িকার মন ভালো নেই।

ফিনিকে মায়ের মতো যত্নে আলিঙ্গন করা একটি ছবি প্রকাশ করে সায়ন্তিকা লিখেছেন, ‘ফিনি, তুমি একজন দেবদূত। আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি। এমনকি যেদিন তুমি চলে গেছ, ২৯শে ডিসেম্বর; সেদিনও নয়।’

আরো পড়ুন: আগামী বছরে বলিউডে আসছে নতুন জুটির ধামাকা

তিনি আরও লিখেছেন, ‘‘তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। বিশেষ করে মা ও বাবার। যদিও তুমি চলে যাওয়ার পর তাদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্য লড়াই করছে। আমি নিশ্চিত যে, তারা শিগগিরিই তাদের মনকে স্থির করতে পারবে। কারণ এটা সত্য যে, শো মাস্ট গো অন। বছরের শেষ দিন তোমাকে বলতে চাই, তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। মা, বাবা, সিরাজ, টিকি, কালুয়া ও আমি, সবাই মিস করছি তোমাকে।’

এদিকে একসময় মোটামুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও এখন রাজনীতির মঞ্চে বেশি দেখা যাচ্ছে সায়ন্তিকাকে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তিনি।

এসি/ আই.কে.জে/







বছরের শেষ বিষাদময় সায়ন্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250