মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

যে কৌশল জানলে কিবোর্ডে ঝড় ওঠাতে পারবেন আপনিও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজকাল প্রায় কম বেশি সবার ঘরেই কম্পিউটার আছে। তবে দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহার করলেও টাইপিংয়ে খুব একটা মনোযোগ দেওয়া হয়ে ওঠেনা অনেকেরই। যার কারণে টাইপিং স্পিড খুব কম হওয়ায় দ্রুতগতির কোনো কাজ করতে গিয়ে অনেক বেশি সময় লেগে যায়। কিংবা দেখা যায়, টাইপ করতে গিয়ে কিবোর্ডের দিকে না তাকালে ঠিকমতো অক্ষরই খুঁজে পান না। এমন সমস্যা থেকে মুক্তি পেতে রপ্ত করতে পারেন বেশ কিছু অসাধারণ কৌশল।

চলুন দেখে নেওয়া যাক, যেভাবে দ্রুত গতিতে টাইপ করার কৌশল রপ্ত করতে পারেন, ঝড় তুলতে পারেন কিবোর্ডে।

কিবোর্ডে আঙুল রাখার পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার কিবোর্ড স্পিড বাড়াতে পারেন অনায়াসে। মূলত, এ পদ্ধতির ওপর টাইপিং স্পিড সিংহভাগ নির্ভর করে। টাইপ করার জন্য কোন আঙুল দিয়ে কোন অক্ষর লিখবেন তা সবার আগে জানা প্রয়োজন। আপনি যদি প্রতিটি অক্ষরের জন্য এক বা একাধিক আঙুল ব্যবহার করেন তবে টাইপ করতে বেশ দেরি হবে। তাই কিবোর্ডের প্রতিটি অক্ষরের ওপর নির্দিষ্ট আঙুল রেখে টাইপের অভ্যাস করলে ধীরে ধীরে বাড়বে গতি।

শুরুতেই কিবোর্ডে দুটি হাতের অবস্থান এমনভাবে রাখতে হবে যেন আপনার দুই বৃদ্ধাঙ্গুলি স্পেস বারের ঠিক মাঝখানে থাকে। কিবোর্ডের অক্ষরগুলিকে মোট তিনভাগে ভাগ করা হয়েছে। কিউ (Q) থেকে, এ (A) থেকে ও তৃতীয় জেড (Z) থেকে তিনটি সারিতে। তিনটি সারির জন্যই আলাদা আলাদা আঙুলের ব্যবহার করতে জানতে হবে হবে।

কোন আঙুল কোন অক্ষরে ব্যবহারের জন্য ব্যবহার করতে হবে?

বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দ্বিতীয় সারির এ (A)-এর ওপর

অনামিকা এস (S)-এর ওপর

মধ্যমা ডি (D)-এর ওপর

তর্জনী এফ (F)-এর ওপর

তর্জনী দিয়ে জি (G) অক্ষরও টাইপ করতে হবে

আরো পড়ুন : কীভাবে বুঝবেন ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হয়েছেন

ডান হাতের কনিষ্ঠ আঙুল সেমিকোলনের ওপর (;)

অনামিকা এল (L)-এর ওপর

মধ্যমা কে (K)-এর ওপর

তর্জনী জে (J)-এর ওপর

তর্জনী দিয়ে এইচ (H) অক্ষর টাইপ করতে হবে

উপরের এ নির্দেশনাগুলো মেনে নিয়মিত টাইপ করেই দেখুন, ধীরে ধীরে কীভাবে স্পিড বাড়ে। একটা সময় এমন হবে, আপনি কাজ করছেন আর টাইপরাইটারের মতো দারুণ শব্দ হচ্ছে কিবোর্ডে। নিজের সমৃদ্ধরূপ দেখতে নিজের কাছেই তখন একটা ভালো লাগা কাজ করবে।

এস/ আই. কে. জে/ 



টিপস কীবোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250