শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

ঢালিউড

যে ছবিটি দেখতে বাধ্য হয়েছেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিল্ম সোসাইটির উদ্যোগে বুয়েটে  চলছে পাঁচদিনব্যাপী চলতরঙ্গ সিনেসপ্তাহ। সোমবার সন্ধ্যায় উৎসবে দেখানো হয় যুবরাজ শামীমের আলোচিত ছবি ‘আদিম’। এই সিনেমা দেখতে হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ছবিটি দেখার পর জয়া আহসান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বললেন, অনেকদিন ধরেই `আদিম' দেখব দেখব ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠেনি। বুয়েটে শো’য়ের কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সঙ্গে বসে যখন আদিম দেখছিলাম, তখন সবকিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!


ছবি: সংগৃহীত

দর্শকের উদ্দেশে বলেন, ‘এরকম অসাধারণ একটি ছবি আমাদের দেশে নির্মিত হয়েছে, এটা আমাদের গর্ব। দর্শকের উচিত, এরকম ছবির সাথে থাকা। আদিম দেখলে দর্শক আরও পরিণত হবেন।’

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ-প্রযোজক হিসেবে আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

আরো পড়ুন: আমাকে অনেকেই বাঙালি ভেবে বাংলায় কথা বলে: বিদ্যা বালান

গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আদিম’। এতে ল্যাংড়া চরিত্রে অভিনয় করেছেন বাদশা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।

এম/


ছবি বাধ্য জয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250