রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বাজার বহুমুখীকরণের বিকল্প নেই- বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের (বিএফটিআই) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রপ্তানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিএফটিআই ও বিসিআই এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সমঝোতার ফলে দেশী বিদেশী বিনোয়োগের পথ যেমন সুগম হবে তেমনি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে সুদৃঢ় ও টেকসই রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়ন এবং  স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এসময় বাণিজ্যমন্ত্রী বিএফটিআই ও বিসিআই গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফটিআই এর পক্ষে বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ জাফর উদ্দীন এবং বিসিআই-এর পক্ষে বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন বলেন, বিএফটিআই প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিএফটিআই ও বিসিআই এর উক্ত সমঝোতার ফলে পরিকল্পিত উদ্যোগসমূহ দেশী বিদেশী বিনিয়োগের পথ সুগম করবে এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই এবং বিসিআই এর সাথে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, বিসিআই এবং বিএফটিআই ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এস.এইচ/

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250