সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

শিল্পার স্বামী রাজ কুন্দ্রার মুখোশ রহস্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কখনও বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তরাঁ কিংবা দিওয়ালি পার্টি—সব জায়গাতেই তাঁর একটাই সঙ্গী। তা হল মুখোশ। শেষ কয়েক মাসে এটাই এক মাত্র সঙ্গী রাজ কুন্দ্রর।

তাঁর অবশ্য ইন্ডাস্ট্রিতে আরও একটি পরিচয়। তিনি হলেন অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী। পর্নোগ্রাফি মামলায় তাঁর নাম জড়ানোর পর থেকেই নিজের মুখ প্রকাশ্যে আনতে নারাজ তিনি।

শিল্পার স্বামী হিসেবেই জনপ্রিয়তা তার। বছর দুয়েক আগে পর্নকাণ্ডে নাম জড়ায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার। অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে জেলবন্দি হন শিল্পার বর। আর্থার রোড জেলে ৬৩ দিন বন্দি ছিলেন তিনি।

জামিনে মুক্তির পর কেটেছে লম্বা সময়, আজকাল মিডিয়ার সামনে মাস্কে মুখ ঢেকে রাখেন রাজ কুন্দ্রা। এখন তার পরিচিতি ‘মাস্কম্যান’ হিসেবে।

অবশেষে মাস্ক খুলে প্রকাশ্যে এলেন রাজ। উপলক্ষ্য ছিল তার ডেবিউ ছবি ‘ইউটি৬৯’-এর ট্রেলার লঞ্চ। আর্থার রোড জেলের ভেতর কেমন কেটেছে রাজ কুন্দ্রার জীবন সেই চিত্রই উঠে আসবে এই ছবি। 

‘ইউটি৬৯’-এর ট্রেলার লঞ্চের দিন মাস্ক খুললেন রাজ, সঙ্গে তার মুখ দিয়ে বেরিয়ে এলো একের এক বিস্ফোরক মন্তব্য।

ভারতে কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ বলেন, ‘ভারতে কেবল দুটো জিনিসই বিক্রি হয়, একটা সেক্স আরেকটা শাহরুখ খান’। 

অনুষ্ঠানের আরও একটা ক্লিপিংস ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে স্ত্রী আর সন্তানদের কথা বলতে গিয়ে রীতিমতো ইমোশন্যাল রাজ। তিনি বলেন, 'আমার বৌ, সন্তান, পরিবারকে কিছু বলবেন না। ওদের তো কোনও দোষ নেই। যা বলার আমাকে বলুন’।

ছবির ট্রেলারে ধরা পড়ল শিল্পার বরের আর্থার রোড জেলের আন্ডার ট্রায়াল অর্থাৎ বিচারাধীন কয়েদি হয়ে ওঠার ঝলক। এতদিন সিনেমার পর্দায় জেলের অন্দরমহল দেখেছিলেন রাজ, কিন্তু বাস্তবে সেই ছবিটা দেখে শিউরে উঠেছেন তিনি। 

প্রতিনিয়ত জেলের অন্যান্য বন্দিদের কটূক্তি, স্ত্রীর নামে অশ্লীল কথা শুনতে হয়েছে তাকে। কোটি কোটি টাকার মহল ছেড়ে জেলের ছোট্ট কুঠুরিতে দিনপার করা সহজ ছিল না।

মেঝেতে দল বেঁধে কয়েদিদের সঙ্গে ঘুমানো থেকে জেলের স্নানঘর ব্যবহার, তল্লাশির নামে নগ্ন পর্যন্ত হতে হয়েছে তাকে (তেমনটাই ট্রেলারে উঠে এসেছে)! প্রাতঃক্রিয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ানো কিংবা জলের মতো ডাল আর রুটি দিয়ে পেট ভরানো, কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে শারীরিক ও মানসিকভাবে। সেই ঝলকই উঠে এলো এই ছবির ট্রেলারে।

আরো পড়ুন: চুঁইয়ে পড়ছে কিয়ারার গ্ল্যামার, ঘুম কাড়লেন ভক্তদের

গত বছর পর্নকাণ্ড নিয়ে মুখ খুলে রাজ নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। শিল্পা শেঠির স্বামীর অভিযোগ ছিল অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাকে ফাঁসিয়েছেন

পর্নকাণ্ডে নিঃশব্দে স্বামীর পাশেই থেকেছেন শিল্পা। এদিনও ‘কুকি’ (রাজকে এই নামে ডাকেন শিল্পা)-র চিয়ারলিডার হলেন নায়িকা। ছবির ঝলক পোস্ট করে সোশ্যালে নায়িকা লিখেছেন, এই সাহসিকতা আর ইতিবাচকতার জন্যেই তিনি রাজকে ভালবাসেন। ৩ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

এসি/ আই.কে.জে



রাজ কুন্দ্রার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250