রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

রাজধানীতে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাজধানীর কিছু এলাকায় আগামী সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার যে তথ্য দেয়া হয়েছিল তা স্থগিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। এর আগে জারি করা শিডিউল অনুযায়ী যা রোববার (১৬ জুলাই) থেকে শুরু করার কথা ছিল। এ কাজ ১৬ জুলাই থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। কাজের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। 

আরো পড়ুন: কমলো টিসিবির ডালের দাম, দেয়া হবে চালও

এর আগে, রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাজধানীর কোথাও কোথাও রোববার (১৬ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

এম/


রাজধানী বিদ্যুৎ বিভ্রাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250