শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী

রাজনীতি অনলাইন গেম নয়, সাহস থাকলে দেশে আসুন : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের রাজনীতি কোনো অনলাইন গেম নয়। ‘আপনি লন্ডনে বসে বাটন টিপ দেবেন, আর ঢাকা শহর নাচতে শুরু করে দিল- বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন।’

রোববার (২৪শে ডিসেম্বর) পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘আপনি (তারেক রহমান) ওখানে বসে বলবেন নির্বাচনে ভোট দেবেন না, এখানে আপনার কথামতো সব হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেবে।’

যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন সাইদ খোকন। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।’

মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমি এবং আমার পরিবার বিগত ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ‘আমার নির্বাচনি আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দেবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করব এবং এই আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

ওআ/

রাজনীতি সাঈদ খোকন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250