শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

রাজনীতিতে হাতেখড়ি নিচ্ছেন মাধুরী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

রাজনীতিতে নাম লেখাচ্ছেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাঠে দেখা যাবে তাকে। তারকা প্রচারক হিসেবে নয়, সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন বলি ডিভা। সব ঠিকঠাক থাকলে চব্বিশের লোকসভা ভোটে লড়বেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। 

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপট দেখানো অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে। গুঞ্জন রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনের। এছাড়াও সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গেছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তারপর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এবার রাজনীতির ময়দানে পা রাখবেন অভিনেত্রী! 

আরো পড়ুন: ঐশ্বরিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য পাকিস্তানি ক্রিকেটারের, চাইলেন ক্ষমা

যদি সেটাই হয় তাহলে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মাধুরী। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লোকসভা ভোটে একেবারেই আগ্রহী নন তিনি। যদি কখনও রাজনীতিতে পা দেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।

এসি/ আই. কে. জে/


রাজনীতি মাধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250