শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সোশাল মিডিয়ায় দীপিকাকে নিয়ে ট্রোলের পর ট্রোল হয়ে থাকে। সেই ট্রোলেরই জবাব দিতে এবার দীপিকার পাশে দাঁড়ালেন টুইঙ্কল খান্না।

রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করার পাশাপাশি নাকি দীপিকা একাধিক পুরুষের সঙ্গে ডেট করেছেন! নাহ, কোনও গুঞ্জন নয়, সম্প্রতি ‘কফি উইথ করণে’ এসে এমনটাই খোলসা করেছিলেন দীপিকা।  

সম্প্রতি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করেছেন টুইঙ্কেল। তিনি লিখলেন, ‘ধরুন আপনি একটা সোফা কিনতে গিয়েছেন। কেনার আগে নিশ্চয়ই একাধিক সোফার ওপর বসবেন। দেখে নেবেন কোন সোফাটা আপনার জন্য একেবারে উপযুক্ত। ঠিক তেমনই এই সোফায় কাকে সঙ্গে নিয়ে বসবেন সেটা বেছে নেওয়ার জন্যও তো সময় দিতে হবে। একাধিক অপশনও দেখতে হবে।’

টুইঙ্কেল আরও লেখেন, ‘কফি উইথ করণে দীপিকা যা যা বলেছেন, তা নিয়ে ট্রোল না করে, সেটা থেকে শিক্ষা নিন। দেখবেন তাহলে রাজপুত্রর বেশে থাকা ব্যাঙকে চুমু খেতে হবে না!’

আরো পড়ুন: জায়েদ খানের হাত ঘড়ির দাম ২৬ লাখ টাকা!

‘কফি উইথ করণে’ এসে মন উজাড় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সমাজ, আত্মীয়-পরিজন কী ভাববে, দীপিকা কিন্তু একেবারেই ভাবেননি। বরং, স্বামী রণবীর সিংকে পাশে রেখে দীপিকা কিন্তু তার সম্পর্ক, অন্য পুরুষকে ডেট, সব কিছু নিয়ে খুল্লমখুল্লা কথা বলেছেন। আর তার পর থেকে বিপাকে অভিনেত্রী। 

প্রথমেই দীপিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। নেটপাড়ার এক অংশের অভিযোগ, রণবীরকে ব্যবহার করছেন তিনি। দীপিকার স্বভাব মোটেই ভালো নয়। দীপিকার প্রতি নেটিজেনদের এমন মন্তব্যকেই যেন একহাত নিলেন টুইঙ্কেল খান্না।

এসি/ আই. কে. জে/ 


রাজপুত্র ব্যাঙকে চুমু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250