মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে রসালো লিচু। তবে দাম অনেক চড়া।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ৫১২ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩ হাজার ৫০৯ মেট্রিক টন।

সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামেই কিনছেন অনেকে।

বৃহস্পতিবার (৪ মে) সাহেববাজারে লিচু কিনতে আসেন মো. পিন্টু। তিনি বলেন, ‘রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। এখন স্বাদও মিষ্টি আছে। এবার বেশ ভালো লিচু বিক্রি হচ্ছে। প্রথম দিনে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা।’

লিচু বিক্রেতা ফরিদ উদ্দিন বলেন, ‘সারা বছর আমি অন্য ব্যবসা করি। এসময় আম-লিচুর ব্যবসা করি। মূলত আমার ক্রেতারা ঢাকার। তবে আজই প্রথম লিচু এনেছি। তিন হাজার লিচু সকালে এনেছি। বাজারে প্রথম ওঠায় চাহিদা আছে। বিকেল ৫টা পর্যন্ত প্রায় আড়াই হাজার লিচু বিক্রি হয়েছে।’

আরো পড়ুন: রাজশাহীর কোন আম কখন বাজারে আসবে

বাজারে লিচু কিনতে এসেছেন মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি বাজারে লিচু উঠেছে। দাম একটু বেশি। তবে টক হওয়ার ভয়ে কিনিনি। গতকাল কিছু লিচু কিনে নিয়ে গিয়েছিলাম। তবে প্রথম দিক হিসেবে স্বাদ তেমন একটা খারাপ নয়। তাই আজও কিনতে এসেছি।’

নগরীর লক্ষ্মীপুর এলাকার শহিদুল ইসলাম বলেন, ‘দেখে তো মনে হচ্ছে এখনো পুষ্ট হয়নি। তারপরও যেহেতু নতুন ফল বাজারে এসেছে, বাসার সবাই মিলে খাবো। এজন্য কিনলাম।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীর বাজারে এখনো লিচু উঠছে বলে আমার ধারণা নেই। তবে শহরের ভেতর থেকে যদি লিচু আসে এগুলো মোজাফরপুরি। এগুলো আগাম হয়। এগুলো হালকা রঙিন হলেই মানুষ বিক্রি করে দেয়। এটার টেস্ট তেমন ভালো না, বিজও বড়। তবে আর মাত্র সাতদিন পরেই ভালো লিচু উঠবে।

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, লিচু এখনো পরিপক্ক হয়নি। পরিপক্ক হতে আরও ৮-১০ দিন সময় লাগবে। লাল বর্ণ ধারণ করায় অনেকেই নিয়ে চলে আসছেন।

এমএইচডি/ আইকেজে 

রাজশাহী মৌসুমী-ফল বাংলাদেশ লিচু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250