মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকাসহ সারাদেশের সঙ্গে বাস চলাচল স্থগিত করে ধর্মঘট শুরু করেছে রাজশাহীর বাস মালিক ও শ্রমিকরা। নাটোরের পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। এতে চরম বিপাকে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা।

রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, নাটোরের পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরেই রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের যানবাহনগুলোর সঙ্গে খারাপ আচরণ করে আসছে। কারণে অকারণে তারা এখনকার বাসগুলোকে মাঝপথে আটকে রাখে। রোববার সকালেও তারা এ ঘটনা ঘটিয়েছে। এরই জেরে এ রুটে রাজশাহীর কোনো বাস চলছে না।

সকালে দেশ ট্রাভেলসের রাজশাহী কাউন্টারের ব্যবস্থাপক মো. মাসুদ বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস নাটোরের শ্রমিকরা আটকে দেয়। এছাড়া কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসও আটকে দেয়। এর কোনো কারণ আমাদের জানা নেই। এই সমস্যা আগেও হয়েছে। তবে, তারা কেন এমনটা করে তা আমরা জানি না। এ ঘটনার জেরে সকাল ৭টা থেকে রাজশাহী থেকে আমাদের আর কোনো বাস ছাড়েনি। যারা আগেই টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে টিকিট দেওয়া হবে না।

দেশ ট্রাভেলসের মতো রাজশাহীর সব বাসই সকাল থেকে বন্ধ রয়েছে। ঢাকাসহ কোনো রুটেই এখান থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ সভাপতি নুরুজ্জামান মোহন বলেন, রাজশাহী থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র রাজশাহীর উপজেলা পর্যায়ে বাস চলছে।

তিনি আরও বলেন, নাটোরের শ্রমিকরা দীর্ঘদিন ধরেই এমন ঘটনা ঘটিয়ে আসছে। রাজশাহীর বাস আটকে দেওয়া, এখানকার শ্রমিকদের মারধর করার ঘটনা ঘটায়। এরই জেরে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। কখন এ অবস্থা স্বাভাবিক হবে তা জানা নেই।

একে/


ধর্মঘট রাজশাহী বাস চলাচল স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250