শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

রাসূল (সা.) এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ নির্দেশনায় বেশকিছু কাজে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রওজা জিয়ারতে আসতে হলে আগে থেকে আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এ ছাড়া জিয়ারতের জন্য নির্ধারিত সময়ে আসতে হবে। এমনকি সেখানে উচ্চস্বরে কথা বলাও নিষেধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে রওজা জিয়ারতের সময় সাথে করে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা বা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে এখন ওমরাহর মৌসুম চলছে। এ সময়ে মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুলের রিওজা জিয়ারতে যান। চলতি বছরে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরব।

হারামাইন শরিফাইনের রক্ষণাবেক্ষণকারী সংস্থার পরিসংখ্যন অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছেন। তাদের মধ্যে রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

ওআ/


মহানবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250