মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

হিরো আলম - ছবি: সংগৃহীত

পাগল ও অশিক্ষিত বলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছেন হিরো আলম।

রোববার (৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে আসেন।

অবমাননাকর মন্তব্য করায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি। 

ডিবি কার্যালয়ে সময় সংবাদকে হিরো আলম বলেন, তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন, কিন্তু সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয়া হয় না। আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলেছে।

 হিরো আলমের প্রশ্ন, বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে কখনো উল্টাপাল্টা কথাবার্তা আমি বলিনি। তারা কেন আমাকে নিয়ে এমন উল্টাপাল্টা কথাবার্তা বলবে?

অপমানসূচক এবং অবমাননাকর কথাবার্তা বিচার চাইতেই ডিবি কার্যালয়ে এসেছেন বলে জানান তিনি।

এদিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের প্রসঙ্গে সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে হিরো আলম বলেন, আমাকে বলা হয় অশিক্ষিত। সংবিধান স্বশিক্ষিত লেখার অধিকার দিয়েছে। খোঁজ নিয়ে দেখবেন নমিনেশন পেপারে স্বশিক্ষিত লেখার সুযোগ আছে।

আরো পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-মুদ্রাস্ফীতি আমাদের সৃষ্টি নয়: ওবায়দুল কাদের

তিনি বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনার যে নেত্রীর দল করেন, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া, তিনি কিন্তু এইট পাশ ছিলেন। এখন আপনারা লেখা পড়া শিখতে শিখতে পাশ হয়ে গেছেন, ঠিক না? তিনি এইট পাশ ছিলেন, আমি সেভেন পাশ। এক ক্লাস নিচে।

এ সময় নিজের টেবিলে রাখা বই দেখিয়ে তিনি বলেন, হিরো আলম এখন প্রচুর বই পড়ে, শিক্ষিত হওয়ার জন্য।

এম/


হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250