মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী প্রার্থীদের তথ্য চাইল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নেওয়া সব প্রার্থীর তথ্য দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ করা সব রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৭শে নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আনিচুর রহমান স্বাক্ষরিত চিঠিটি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য দিতে সব প্রার্থীর পূর্ণনাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), করদাতা শনাক্তকরণ সংখ্যা (টিআইএন), জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্বলিত তথ্য দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ছক অনুযায়ী যথাযথভাবে পূরণ করে রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসারের সিল, স্বাক্ষর ও ফোন নম্বর দিয়ে তা ই-মেইলের মাধ্যমে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

চিঠিতে বলা হয়, তালিকা অনুযায়ী পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য আপনাদের কাছে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেইলের অ্যাটাচমেন্ট ফাইল ২০এমবি এর কম পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সংসদীয় আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের প্রার্থিতা বাছাইয়ের দিন/তারিখ ও সময় জানানোর জন্যও অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রার্থীদের তথ্য যে ঠিকানায় পাঠাতে হবে- বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরেমশন ব্যুরোর পরিচালক বরাবর তথ্য দিতে হবে। ফোন নং-৮৮০-২-৯৫৩০১৩৩, ১৫৩০৩৩৯, ই-মেইল (i) gm.cib@bb.org.bd।

এসকে/ 

বাংলাদেশ ব্যাংক নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের তথ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়?

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250