রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা, নিশ্চিত করলো ক্লাব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

করিম বেনজেমা - ছবি: সংগৃহীত

মৌসুমের শেষ ম্যাচ খেলতে রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলকাওয়ের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দলটির স্ট্রাইকার করিম বেনজেমার ওটাই শেষ ম্যাচ। এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা ক্লাবের সঙ্গে অসাধারণ যাত্রার সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের অসাধারণ এই লিজেন্ডের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।’

রিয়াল মাদ্রিদ আরও বলেছে, ‘আচরণ ও পেশাদারিত্বের বিবেচনায় করিম বেনজেমা ক্লাবের জন্য উদাহরণ হয়ে থাকবেন। ক্লাবের মূল্যবোধকে যেভাবে তিনি সম্মান করেছেন, তাতে নিজের ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন তিনি। বিশ্ব তার ফুটবল জাদু উপভোগ করেছেন। যা তাকে রিয়ালের এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তির কাতারে নিয়ে গেছে।’     

চলতি জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। মৌসুম চলাকালীন রিয়ালে তার আরও এক মৌসুম খেলার সম্ভাবনা জোরালো ছিল। কিন্তু চুক্তি নবায়ন করছেন না তিনি। ফ্রি এজেন্টে ছাড়ছেন ক্লাব।

আরো পড়ুন:যেভাবেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি চান গার্দিওলা

সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ তাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফ্রান্স জাতীয় দলকে আগেই বিদায় বলা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

বেনজেমা রোববার শেষ লিগ ম্যাচ খেলতে নামলেও রিয়াল মাদ্রিদ তাকে আগামী মঙ্গলবার সংবর্ধনা দেবে বলে জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ উপস্থিত থাকবেন। বেনজেমা ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। রিয়াল জার্সিতে ৩৫৩ গোল করেছেন তিনি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250