সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রোনালদোকে নিয়ে নেইমারের মন্তব্য

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের প্রতিযোগিতার বাজার ছেড়ে এখন সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তারকা খেলোয়াড়রা। শুরুতে তুলনামূলক বয়স্ক খেলোয়াড়দের দলে ভেড়ালেও বর্তমানে অনেক তরুণ এবং পরীক্ষিত তারকারাও পাড়ি জমাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে।

সৌদি আরবের ফুটবলারদের এই যাত্রার শুরু করেছিলেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ বিশ্বকাপের পরেই বড় বেতনে আল-নাসরে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ তারকা। নেইমার নিজেও জানালেন, তার সৌদি আসার পেছনেও প্রভাব আছে সেই দলবদলের। 

আল-হিলালের অফিসিয়াল চ্যানেলে নিজের দলবদল নিয়ে অকপটে রোনালদোর প্রভাব উল্লেখ করেন এই ব্রাজিলিয়ান তারকা, ‘আমি বিশ্বাস করি, ক্রিশ্চিয়ান রোনালদো এসবের শুরু করেছিলেন। তখন সবাই তাকে ‘পাগলাটে’ আর যা তা ভেবেছিল। আজ আপনি দেখতে পাবেন লিগ আগের চেয়েও বেশি ছড়িয়ে পড়ছে।’ 

প্রায় ১০০ মিলিয়ন ইউরোতে পিএসজি থেকে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন নেইমার। আল-হিলারের জার্সিতে দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে। নতুন এই ক্লাবে রুবেন নেভেস, মিলাঙ্কোভিচ-স্যাভিচদের সতীর্থদের হিসেবে পাবেন তিনি। 

আর.এইচ 

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250