মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

রোনালদোর চেয়ে মেসির ডিজিটাল প্রভাব ১০ গুণ বেশি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তারকা অধিনায়ক লিওনেল মেসি ক্যারিয়ারে যা যা জেতা সম্ভব প্রায় সবকিছু জিতেছেন। ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী লিওনেল মেসি। এর আগেই তিনি আমেরিকান ফুটবলে যাত্রা শুরুর ঘোষণা দেন।  আর চলতি বছরের জুন মাস শেষ হতেই পিএসজি অধ্যায়ের ইতি ঘটে গেছে লিওনেল মেসির। মায়ামির হয়ে ইতোমধ্যে চারটি ম্যাচও খেলেছেন মেসি।

ক্লাবটির হয়ে মাঠে নামা শুরু করেন জুলাইয়ে। আর জুলাইয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে মেসিকে ৯২ লাখ বার ‘মেনশন’ (উল্লেখ) করা হয়েছে। অন্য ফুটবলারদের চেয়ে সংখ্যাটা অনেক বেশি। কিলিয়ান এমবাপ্পেকে যেমন ‘মেনশন’ করা হয়েছে ৪৮ লাখবার। আর ক্রিস্টিয়ানো রোনালদো ১৮ লাখবার। এ দুজনই মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী।

যে খেলোয়াড় ইউরোপে বছরের পর বছর রাজত্ব করে তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে যোগ দিয়েছেন তাঁকে নিয়ে এত আলোচনার কারণ মেসি বলেই। ইন্টার মায়ামির হয়ে প্রথম ৪ ম্যাচে ৭ গোল করে মেসি সেই আলোচনাকে রীতিমতো ঝড়ে রূপান্তর করেছেন। শুধু যুক্তরাষ্ট্রে কেন বৈশ্বিকভাবেও এর প্রভাব পড়েছে এবং সেটা বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর্জেন্টিনার ডিজিটাল কমিউনিকেশন কনসালট্যান্সি ফার্ম ‘হাউসকম’ হিসাবটা করেছে। তাদের দাবি অনুযায়ী, মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ডিজিটাল প্ল্যাটফর্মে এর যে প্রভাব পড়েছে, তা সৌদি আরবের ক্লাব আল নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ১০ গুণ বেশি।

মায়ামির হয়ে শুক্রবার মাঠে নামবেন মেসি। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে সেদিন শার্লট এফসির মুখোমুখি হবে মায়ামি। শার্লটের ইতালিয়ান কোচ ক্রিস্টিয়ান লাত্তানজিও কথা বলেছেন মেসিকে নিয়ে, ‘মেসি এমএলএসের জন্য দারুণ প্রেরণা। কিন্তু আমরা শুধু তার বিপক্ষে খেলব না। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলব, যারা মেসিকে পেয়ে আরও ভালো হয়েছে।’


লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250