মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

রোনালদোর ছোঁয়ায় বদলে গেল আল নাসরের দৃশ্যপট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচে হেরে চাপে থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুর ছোঁয়ায় আল নাসরের দৃশ্যপট বদলে গেছে। টানা তিন ম্যাচে ৬ গোল করে দলটির সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ কিংবদন্তি। সর্বশেষ গতকাল রাতে আল হাজমের বিপক্ষে ৫-১ ব্যবধানে পাওয়া জয়ে দলের চতুর্থ গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। 

চরম হতাশাপূর্ণ আগের মৌসুম কাটিয়েছিল রিয়াদের ক্লাবটি। যার কারণে সাবেক এই রিয়াল তারকাও একটা বছর কাটিয়েছেন কোনো শিরোপা ছাড়াই। তবে নতুন মৌসুমে গোটা দৃশ্যপট বদলে গেছে। টানা তিন ম্যাচে ৬ গোল করে আল নাসরের সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ মহাতারকা।

এই ম্যাচে ক্যারিয়ারের ৮৫০তম গোল করেছেন তিনি। বর্তমানে যারা খেলছেন, তাদের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮। আল হাজমের মাঠে পাওয়া এ জয়ে রোনালদো শুধু গোলই করেননি, দুটি গোলে তিনি সহায়তাও করেছেন।

মাইলফলক–ছোঁয়া গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাও দিয়েছেন রোনালদো। তিনি বলছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর।’ এরপর নিজের মাইলফলক নিয়ে রোনালদো আরও বলেছেন, ‘ক্যারিয়ারের ৮৫০তম গোল এবং আরও আসছে।’

আর.এইচ 

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250