মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গাকে তাদের স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশে যে ১১ লাখ রোহিঙ্গা পড়ে আছে তারা ঠিকমতো ঈদ করছে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে।

শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, বিশ্ব নেতারা যারা আছেন তারা যেন আমাদের সাহায্য করেন, যাতে রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন। আমি শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ এর মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন।

বিএনপির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আনন্দিত। কারণ বিএনপি প্রায়ই বলে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু সিলেটের বিষয়ে যা শুনলাম, এই নির্বাচনে এক তৃতীয়াংশ বিএনপির প্রার্থী।

এম/ আইকেজে 

আরো পড়ুন:

শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল
 

পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250