মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: তদন্ত কমিটির কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নওগাঁয় ‌র‌্যাব হেফাজতে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। সোমবার দুপুর আড়াইটায় নওগাঁ সার্কিট হাউসে তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কমিটি।  রাত সাড়ে ৮টা পর্যন্ত তদন্ত কার্যক্রম অব্যাহত ছিল। 

হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন টীমের আহবায়ক মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের (সমন্বয়ক ও সংস্কারক) মাহমুদুল হোসাইন খান। 

এই কমিটিতে রয়েছেন আরও দুজন অতিরিক্ত সচিবসহ নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান। তবে অতিরিক্ত দুই সচিবের নাম পাওয়া যায়নি।

কমিটি পর্যায়ক্রমে সুলতানা জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর এ কে এম নাজমুল হক মন্টু, ভাই সুলতান মাহমুদ সোহাগ, এক মাত্র ছেলে বায়োজিদ হোসেন সৈকত, জেসমিনের ভগ্নিপতি আমিনুল ইসলাম, গ্রেফতারের প্রত্যক্ষদর্শী ডাক্তার রুস্তম আলী এবং সুলতানা জেসমিনের ভাড়া বাসার মালিক দেলোয়ার হোসেন দুলালের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

নিহত জেসমিনের মামা এ কে এম নাজমুল হক মন্টু বলেছেন, তার ভাগ্নিকে যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তা এনামুল হকের মিথ্যা অভিযোগের ভিত্তিতে গত ২২ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে শহরের মুক্তিরমোড় নওযোয়ান মাঠ এলাকা থেকে র‌্যাবের গাড়িতে উঠিয়ে নেয়া হয়। পরে তার মৃত্যুর খবর পাই, এটিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দায়ীদের শাস্তি দাবি করেন তিনি। 

আরো পড়ুন: তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

এর আগে তদন্ত কমিটি তার জবানবনন্দি গ্রহণ করেছেন। তবে তদন্ত কমিটির কাছে তিনি কি বলেছেন তা তিনি এই মুর্হূতে বলতে অপারগতা প্রকাশ করেন।

একইভাবে জবানবন্দি প্রদানকারী সুলতানা জেসমিনের ভাই একই দাবি করে বলেছেন, আমার বোন সম্পূর্ণ সুস্থ্য ছিল। র‌্যাবের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তিনিও তার বোনের এই মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় চকদেবপাড়া জনকল্যাণ স্কুলপাড়ার ভাড়া বাসা থেকে শহরের কালিতলাস্থ নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন জেসমিন। এর দীর্ঘক্ষণ পর হঠাৎ পরিবারের লোকজন সংবাদ পান যে তাকে অসুস্থ্য অবস্থায় নওগাঁ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ হাসপাতালে চিকিৎসা প্রদানের পর অবস্থার অবনতি হলে ঐদিন বিকালেই তাকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সকালে তার মৃত্যু হয়।

এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে গত ৫ এপ্রিল জেসমিনের মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল ইনকুয়ারি চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক নামে এক আইনজীবী। ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

উচ্চ আদালতের নির্দেশে গত ০২ মে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার) এর নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির মুখোমুখি করা হবে যুগ্মসচিব এনামুল হককে। তার অভিযোগের কারণেই র‌্যাব গত ২২ মার্চ সকালে শহরের মুক্তির মোড় এলাকা থেকে জেসমিনকে তুলে নেয়। এর সঙ্গে র‌্যাবের যে ১১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদেরও জিজ্ঞাসাবাদ করবে কমিটি।

এসি/

জেসমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250