মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

লঙ্কানদের হারিয়ে পয়েন্ট টেবিলের সাতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ওয়ানডে বিশ্বকাপে এর আগে তিন বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। তিন দেখাতেই লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। শুধু ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি বিশ্বপকাপেও লঙ্কানদের বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। তবে এবার ভিন্ন গল্প লিখলো সাকিব আল হাসানের দল। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা।

সোমবার (৬ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ থেকে আগেভাগেই বাদ পড়ে গেলেও এই ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।

টানা ৬ হারের পর এই ম্যাচ জিতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে। তাই সামনের ম্যাচটা এই দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। 

 আই.কে.জে/

লঙ্কানদের হারিয়ে পয়েন্ট টেবিলের সাতে বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250