মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বঙ্গবন্ধুকে নিয়ে 'কটূক্তি' : লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 'কটূক্তি' করায় লালমনিরহাটে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের হয়েছে।

আজ শনিবার সকালে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান খান বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেন। এতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় দেওয়া বক্তব্যে দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন।

আরো পড়ুন: নির্বাচনের আগে-পরে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়: রানা দাশ গুপ্ত

রাকিবুল হাসান খান বলেন, 'বঙ্গবন্ধুকে নিয়ে দুলুর কটূক্তির ভিডিও বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।'

ওমর ফারুক আরও বলেন, 'রোববার অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালতে পাঠানো হবে। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।'

এসি/ আই. কে. জে/ 




ডিজিটাল লালমনিরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250