সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

লিবিয়া থেকে ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশির প্রত্যাবাসন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

লিবিয়ার ত্রিপোলি হতে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার (২৮শে নভেম্বর) ভোর পাঁচটায় Buraq Air (UZ 0222) এর চাটার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এসময় IOM-এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়।  

আরো পড়ুন: ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ কাজ শুরু

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবহিকতায় আগামী ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর তারিখে আরো ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশী নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

এসকে/ এএম/ 

বাংলাদেশি লিবিয়া প্রত্যাবাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250