বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন। সফরে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়, বৃক্ষ রোপণ ও মতবিনিময় সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। 

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। বেলা ১১টায় কোটালীপাড়ায় পৌঁছে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ফলক উন্মোচন করবেন। সেখানে ৩টি চারা রোপণ করবেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। রাতে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ।  

কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ উপলক্ষে দলীয়ভাবে সব প্রস্তুতি শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসনর এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। জেলার সড়কের মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে নানা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। তৈরি করা হয়েছে শত শত তোরণ ।

আরো পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। 

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250