বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক- ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত সড়কটি বন্ধ থাকবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

আরো পড়ুন:বিদেশে বসে অপপ্রচারকারী ২২ জনের তালিকা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণাল

তিনি বলেন, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ওইদিন দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার (১১ মে) ডেকবিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে সেসময় বিমটি বসানো যায়নি।

এম/

 

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250